নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে জাল ফেলে একটি কুমির ধরেছেন উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিনগাঁও এলাকায়
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবশেষে পুকুর থেকে একটি কুমির ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তিনগাঁও এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরেন উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা। পরে এটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।দুই মাস আগে তিনগাঁও এলাকার পুকুরে একটি কুমির দেখা গিয়েছিল। পরে সেটির আর হদিস পাওয়া যাচ্ছিল না।
প্রায় ২০০ মিটার দূরে গত মঙ্গলবার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার পুকুরে আবারও একটি কুমির দেখা যায়। আজ বিকেল পাঁচটার দিকে ওই পুকুরে জাল ফেলে কুমিরটি ধরা হয়।এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার প্রথম আলোকে বলেন, অবশেষে কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারের অভিযান শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।