‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’–এর সঙ্গে সনির ঊর্ধ্বতন কর্মকর্তারা
‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’–এর সঙ্গে সনির ঊর্ধ্বতন কর্মকর্তারাবাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড ‘সনি’। গত বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে পণ্যগুলো দেখানো হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার বিপণনের প্রধান ইয়াপ ইয়াং।
এ সময় উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক ও আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি পণ্য বিপণন ব্যবস্থাপক মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিরা।
সনি জানায়, ঘরে বসে সিনেমা হলের মতো ছবি ও শব্দের অভিজ্ঞতা দিতে ‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনা থেকে পণ্যগুলো তৈরি করা হয়েছে।নতুন পণ্যের তালিকায় আছে ‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’, যা ৮৫ ও ১১৫ ইঞ্চি আকারে পাওয়া যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।