advertisement
advertisement

মিয়ানমারের বিরুদ্ধে রায় বাস্তবায়ন কোন পথে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
মিয়ানমারের বিরুদ্ধে রায় বাস্তবায়ন কোন পথে

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয়শিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইড মামলার রায় সরাসরি দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ১৯ নভেম্বর ২০২৬

advertisement

রোহিঙ্গা জেনোসাইডের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড সংঘটনের জন্য দায়ী করলেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ঐতিহাসিক এই রায় মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর নতুন ভিত্তি তৈরি করেছে। রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি এগিয়ে নিতে বাংলাদেশের সামনেও নতুন সুযোগ এসেছে।

এখন বড় প্রশ্ন, আদালতের নির্দেশ বাস্তবে কার্যকর হবে কোন পথে।আইসিজের রায় মানতে মিয়ানমার আইনিভাবে বাধ্য হলেও তা কার্যকর করার নিজস্ব ব্যবস্থা আদালতের নেই। ফলে রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর সমন্বিত কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরির ওপর জোর দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক ও মানবাধিকার বিশ্লেষকেরা। তাঁদের মতে, জাতিসংঘের উদ্যোগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে প্রভাবশালী দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রেও এই রায়ের প্রতিফলন প্রয়োজন।

বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো, আন্তর্জাতিক সমর্থনকে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ এগিয়ে নেওয়া।বিশ্লেষকদের মতে, অনেকে রায় বাস্তবায়নে জাতিসংঘের ভূমিকার ওপর জোর দিলেও স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের নিরাপত্তা পরিষদে চীন, রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রও বাধা হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর