ফেনী বন্ধুসভার বন্ধুদের সঙ্গে
ভোরের আলো মাত্র ফুটেছে আর আমরা ফেনী বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ‘প্রিন্স আওলাদ–৭’ লঞ্চের সামনে। প্রথমবারের মতো প্রথম আলো বন্ধুসভার নৌবিহারে অংশগ্রহণ; তাই কিছুটা ভয় নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করতেই সিক্ত হলাম বন্ধুদের উষ্ণ ভালোবাসায়। মুহূর্তে ভয় উড়ে গিয়ে আমি যেন এক সাহসী রাজপুত্র। হারিয়ে গেলাম রূপকথার রাজ্যে।নিজেদের জন্য বরাদ্দ দেওয়া কেবিনে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে জাহাজে ঘোরাঘুরি শুরু।
তখনই দেখা পরম কাঙ্ক্ষিত শ্রদ্ধেয় আনিসুল হক স্যারের সঙ্গে। দুরু দুরু বুকে একটা সেলফি তোলার আবদার! বলতে না বলতেই স্যার পাশে দাঁড়িয়ে গেলেন। এরপর টুকটাক আলাপ। স্যারের বিনয়ী আর শান্ত কণ্ঠস্বরে আমি তখন সাহসী মহাপুরুষ!
এরপর ধীরে বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের সাথে আলাপ, আড্ডা আর ভাব বিনিময়।শ্রদ্ধেয় আনিসুল হক স্যারের সঙ্গেনদীর বুকে একদিন, হৃদয়ে আজীবনের স্মৃতিসারা দিন বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের নাচে-গানে মুগ্ধ আমি তখন কল্পনার রাজ্যে বিভোর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।