ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুল ও স্মার্ট কিডস ইন্টারন্যাশনাল স্কুলের ‘বার্ষিক কালচারাল অনুষ্ঠান ২০২৬’। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর ধানমন্ডিতে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে এ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
তাঁর বক্তব্যে শিশুদের সার্বিক বিকাশ, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশু ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন স্কুলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে ভাইস প্রিন্সিপাল মৌসুমী তুহিন আক্তার, ম্যানেজার ও হেড অব একাডেমিক আশুরা ইসলাম, জেনারেল কো-অর্ডিনেটর ও হেড অব অ্যাকাউন্টস ঝরনা আবেদীন জিনিয়া এবং ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ফারমিন আহমেদ।
এ ছাড়া আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং শিশুদের পরিবেশনা ও প্রতিষ্ঠানের উদ্যোগের প্রশংসা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।