advertisement
advertisement

‘আমরা মরতে পারি’—নিয়োগের সময় প্রকৌশলীদের কেন বলেছিলেন মাস্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
‘আমরা মরতে পারি’—নিয়োগের সময় প্রকৌশলীদের কেন বলেছিলেন মাস্ক

ইলন মাস্ক

advertisement

ইলন মাস্কের একটি পুরোনো ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি বলছেন, স্পেসএক্সের শুরুর দিনে প্রকৌশলী নিয়োগের সময় সরাসরি বলতেন, ‘আমরা সম্ভবত মারা যাব।’ এক্স ব্যবহারকারী একজনের শেয়ার করা ক্লিপের জবাবে মাস্ক লিখেছেন, ‘ঠিক এভাবেই ঘটেছিল।’ব্যর্থ হওয়ার ৯০ শতাংশ আশঙ্কাস্পেসএক্স প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। মাস্ক নিজের সম্পদ থেকে বিনিয়োগ করেছিলেন ১০ কোটি ডলার।

তখন মহাকাশ গবেষণা প্রায় পুরোটাই ছিল সরকারের হাতে। বেসরকারি কোনো প্রতিষ্ঠান এ খাতে বড় কিছু করেনি।ভিডিওতে মাস্ক বলেন, ‘২০০২ সালের মাঝামাঝি স্পেসএক্স শুরু করি। ধরেই নিয়েছিলাম ব্যর্থ হব। ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল প্রায় ৯০ শতাংশ। মানুষ নিয়োগের সময়ও বলিনি যে কাজটা সফল হবে। বলেছি, আমরা সম্ভবত মারা যাব। তবে ছোট্ট একটা সম্ভাবনা আছে যে না–ও মরতে পারি।

মানুষকে মঙ্গলে নিতে হলে আর প্রযুক্তিকে এগিয়ে নিতে হলে এটাই একমাত্র পথ।’নিজেই হলেন প্রধান প্রকৌশলীমাস্ক জানান, রকেটের প্রধান প্রকৌশলীর দায়িত্ব তিনি শখ করে নেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর