advertisement
advertisement

বড় কোনো স্বীকৃতি পেলে দায়িত্ব আরও বেড়ে যায়—মোবারক আহমদ খান, উদ্ভাবক ও বিজ্ঞানী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
বড় কোনো স্বীকৃতি পেলে দায়িত্ব আরও বেড়ে যায়—মোবারক আহমদ খান, উদ্ভাবক ও বিজ্ঞানী

মোবারক আহমদ খান

advertisement

সোনালি ব্যাগের উদ্ভাবক ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক মোবারক আহমদ খান সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন। দীর্ঘ গবেষণাজীবনে তাঁর ৭০০-এর বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, পেটেন্ট আছে ১২টি। সম্প্রতি তিনি বিজ্ঞানচিন্তাকে এক বিশেষ সাক্ষাৎকার দেন। এতে উঠে এসেছে তাঁর নানা গবেষণার কথা।

তাঁর সঙ্গে কথা বলেছেন কাজী আকাশ।আপনি সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন। এই স্বীকৃতি পেয়ে আপনার অনুভূতি কেমন?মোবারক আহমদ খান: যেকোনো স্বীকৃতি পাওয়াই খুশির ব্যাপার। বড় কোনো স্বীকৃতি পেলে তো আরও ভালো লাগে। এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি। এটা শুধু আমার স্বীকৃতি নয়, এর মাধ্যমে আমার কাজগুলোও স্বীকৃতি পেল। আরেকটি বড় ব্যাপার হলো, আরেকটু দায়িত্ব বেড়ে গেল।

আমাকে আরও উন্নত কিছু করতে হলে আরও গভীরভাবে, নিবিড়ভাবে কাজ করতে হবে।সোনালি ব্যাগ তৈরির ধারণা কীভাবে পেলেন?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর