advertisement
advertisement

সি, পুতিন ও ট্রাম্পের বৈঠকে কে কী পেল, কী হতে পারে প্রভাব   


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
সি, পুতিন ও ট্রাম্পের বৈঠকে কে কী পেল, কী হতে পারে প্রভাব   

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের স্বাগত ভোজের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাশে দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শেনঝেন, চীন। ১৮ নভেম্বর, ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন থেকে বিশ্ব ভাগাভাগির কোনো বড় সমঝোতা আসেনি, এসেছে কেবল একটি সাদামাটা ঘোষণা। তবে কোনো চুক্তির চেয়েও বড় তাৎপর্য লুকিয়ে আছে এর কাঠামোতেই—যেখানে তিন পরাশক্তি এক টেবিলে বসলেও ইউরোপ ছিল সম্পূর্ণ অনুপস্থিত।১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন যুদ্ধোত্তর বিশ্বের রূপরেখা ঠিক করতে ইয়াল্টা বৈঠকে বসেছিলেন।

এর আট দশক পর, শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের ইতিহাসের প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে একত্র হলেন ডোনাল্ড ট্রাম্প, সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন।ইয়াল্টার সঙ্গে এই বৈঠকের তুলনা অনিবার্য হলেও প্রায় ৯০ মিনিটের আলোচনা শেষে কেবল চার দফার একটি সাদামাটা যৌথ ‘শান্তি ঘোষণা’ই এসেছে, যা একে নিছক ফটোসেশনে পরিণত করেছে। দৃশ্যটি ২০০০ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের কথা মনে করিয়ে দেয়।

‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ (এমডিজি) ঘিরে নতুন যুগের সূচনার কথা থাকলেও, দ্য নিউইয়র্ক টাইমস মূল সভার বদলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের এক টেবিলে বসার ছবি ছেপে বুঝিয়ে দিয়েছিল—পর্দার আড়ালে আসল কলকাঠি কারা নাড়ছে।২৬ বছর পর সেই টেবিলের নেতার সংখ্যা পাঁচ থেকে কমে তিনে নেমেছে; যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুপস্থিতির পাশাপাশি পুরো ইউরোপীয় ইউনিয়নই (ইইউ) দৃশ্যপট থেকে হারিয়ে গেছে।ট্রাম্প, সি ও পুতিন...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর