নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার পর তা নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে
মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে শনিবার দিবাগত রাতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায়। এ ছাড়া শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাটোরের নলডাঙ্গায় পড়ে থাকা অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।এর মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামগামী লেনে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
চালকের অভিযোগ, যাত্রীবেশে বাসে উঠে দুই ব্যক্তি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসে আগুন দিয়ে নেমে যান।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা দুজন যাত্রী দ্রুত নেমে যান। পরে বাসচালক ও তাঁর সহকারী আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।শিমরাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বাসচালকের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, দুজন ব্যক্তি যাত্রীবেশে বাসে ওঠার কিছুক্ষণ পর আগুন দিয়ে দ্রুত নেমে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।