দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের প্রায় আট হাজার মামলা ও অনুসন্ধানের নথি জমেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এর মধ্যে প্রায় তিন হাজার মামলার তদন্ত চলছে; আর অনুসন্ধান চলছে প্রায় পাঁচ হাজার অভিযোগের। এসবের বাইরে আদালতে বিচারাধীন আরও প্রায় চার হাজার মামলা।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রায় ছয় মাস কমিশন না থাকায় কাজে স্থবিরতা দেখা দেয়। এ সময় নথি জমে যায়। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও নথির জট সেভাবে কমছে না।
তাঁদের ভাষ্য, বর্তমান কমিশন প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে। এতে দেরি হচ্ছে।গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুদকের চেয়ারম্যান এবং জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কমিশনার হিসেবে দায়িত্ব নেন।
এর আগে গত ৩ মার্চ পদত্যাগ করেন দুদকের সে সময়ের চেয়ারম্যান ও তিন কমিশনার।ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবিজন্মলগ্ন থেকেই দুদককে ক্ষমতাসীনেরা প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।