advertisement
advertisement

বিজেপি প্রার্থীর ভোটে হারলেন, তাই খুঁটি থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
বিজেপি প্রার্থীর ভোটে হারলেন, তাই খুঁটি থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি

রাজস্থান রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মীরা খাম্বা থেকে সড়কবাতি খুলে নিয়ে যাচ্ছেন

advertisement

ভেবেছিলেন জিতবেন। সেই ভাবনা অনুযায়ী গ্রামবাসীদের কষ্ট দূর করতে বিজলিবাতিও লাগিয়েছিলেন। ঝলমল করে উঠেছিল অন্ধকারে ডুবে থাকা গ্রামগুলোর পথঘাট। পঞ্চায়েত ভোটে হারের পর আবার অন্ধকারে ছেয়ে গেল গ্রামগুলো। ভোট না দেওয়ার শোধ নাকি এভাবেই তুলেছেন স্থানীয় বিজেপির নেতা।মরুরাজ্য রাজস্থানের পঞ্চায়েত ভোটে শাসক বিজেপির ভরাডুবি হয়েছে।

ওই রাজ্যের টোঙ্ক জেলায় পঞ্চায়েত সমিতির নির্বাচনে স্থানীয় এক বিজেপি নেতার স্ত্রী এবার প্রার্থী হয়েছিলেন। ভোটে দাঁড়াবেন বলে গ্রামের অন্ধকার রাস্তায় বিজলি বাতিও তিনি লাগিয়েছিলেন।সন্ধ্যার পর থেকে ঝলমলে হয়ে উঠত এতকাল অন্ধকারে ডুবে থাকা রাস্তা। গ্রামবাসী খুশি হয়েছিলেন। কিন্তু সেই সুখ যে ক্ষণস্থায়ী এবং শর্ত সাপেক্ষ, তা তাঁরা বোঝেননি। বুঝলেন ভোটের ফল প্রকাশের পর। তাঁরা দেখলেন, হারার রাগে খুলে নেওয়া হলো আলো।

তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।বিজলিবাতি লাগানো হয়েছিল টোঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর