গ্রেপ্তারের পর দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
নতুন কেনা একটি রেফ্রিজারেটর ভ্যানগাড়িতে যাচ্ছিল ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসায়। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল, সেটি কিনেছেন একজন সন্ত্রাসী। গোয়েন্দা পুলিশ ভ্যানটির পিছু নেয়। গিয়ে সত্যি সত্যি পেয়ে যায় একজন সন্ত্রাসীকে। তাঁর নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’।১৯৯৭ সালের মে মাসের ২৬ তারিখের ঘটনা এটি। তখন আসলামের বয়স ৩৫।
এর পর থেকে সুইডেন আসলাম কারাগারেই ছিলেন।২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন।
মোহাম্মদপুর এলাকার ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, মিরপুরের আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাসের’ পাশাপাশি মুক্তি পান সুইডেন আসলামও।শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তারআসলাম কারাগার থেকে বের হন ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।