মো. আবদুল্লাহ
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ভেতরে খেলার সময় বিষধর সাপের ছোবলে মো. আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ছিল ২১ মাস। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার প্রবাসী ওসমান আলীর একমাত্র ছেলে।ওসমান আলীর চাচা রুকন উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খাচ্ছিল। এ সময় ঘরের দরজার পাশে বসে খেলছিল শিশুটি। হঠাৎ শিশুটি কেঁদে উঠলে তার মা ও দাদি এগিয়ে গিয়ে দেখেন, পাশে একটি সাপ। সাপটি দ্রুত চলে যায়।
এরপর শিশুটির জামা খুলে ডান হাতের বগলের কাছে সাপের ছোবলের দুটি দাগ ও রক্ত দেখতে পান পরিবারের সদস্যরা।রুকন উদ্দীন আরও বলেন, রাত সাড়ে নয়টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।