advertisement
advertisement

মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও পাঠান কম্পিউটারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও পাঠান কম্পিউটারে

স্মার্টফোন থেকে পিসিতে সহজেই ফাইল পাঠানো যায়

advertisement

প্রাত্যহিক জীবনের নানা মুহূর্ত কিংবা জরুরি প্রয়োজনে স্মার্টফোনের ক্যামেরায় আমরা অসংখ্য ছবি তুলি। কিন্তু ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে জায়গা খালি করার তাগিদে অনেক সময় প্রিয় ছবি বা ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়। অথচ খুব সহজেই মোবাইল ফোন থেকে সরাসরি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এসব ছবি সংরক্ষণ করা সম্ভব।

উইন্ডোজ কম্পিউটারের মাইক্রোসফট ফটোস অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন—উভয় ফোন থেকেই নির্বিঘ্নে ছবি স্থানান্তর করা যায়।ইউএসবি কেবলের মাধ্যমে ছবি স্থানান্তরসরাসরি ছবি নেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো ফাইল ট্রান্সফার করতে সক্ষম, এমন একটি ইউএসবি কেবল দিয়ে ফোনটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করা। তবে সংযোগ দেওয়ার আগে ফোনটি অবশ্যই আনলক করে রাখতে হবে, তা না হলে কম্পিউটার ফোনটি খুঁজে পাবে না।

এরপর কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে ফটোস অ্যাপটি চালু করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর