advertisement
advertisement

ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

advertisement

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার জারি হলো জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আজ সোমবার দিল্লির সাকেত আদালতের বিচারপতি এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। এর আগে ধ্রুবকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। সাড়া না দেওয়ায় গত অক্টোবরে তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। তাতেও সাড়া না দেওয়ায় এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের মে মাসে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল।মামলাটি করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি। তিনি নিজেকে রাজনৈতিক স্বেচ্ছাসেবক বলে পরিচয় দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয়। বিকাশের অভিযোগ, ২০১৮ সালে ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে তাঁকে অসম্মান করা হয়েছে।

ধ্রুব তাঁকে বিজেপির আইটি সেলের সঙ্গে জড়িত বলেও দাবি করেছিলেন।বিকাশের দাবি, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে তাঁর বিরুদ্ধে যেসব তথ্য হাজির করা হয়েছে, সব মিথ্যা ও দুরভিসন্ধিমূলক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর