এ বছর ‘বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী)’ বিভাগে তিনি অর্জন করেছেন ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’
চায়ের কেটলিতে রিকশাচিত্রের রং, কাঠের ছোট্ট বুকশেলফে সাজানো কালজয়ী বইয়ের প্রচ্ছদ, আবার কোথাও দেখা মিলবে লাল দোতলা বিআরটিসি বাস কিংবা হলুদ রঙের ‘সাধারণ পরিবহন’ ট্রাকের ক্ষুদ্র সংস্করণ।নিত্যদিনের পরিচিত অনুষঙ্গ আর হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে শিল্পের ছোঁয়ায় নতুন রূপ দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ‘ক্রাফটিমেশন’।
রাজধানীর আগারগাঁওয়ে চলমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ প্রতিষ্ঠানটির স্টল ঘুরে দেখলে মিলবে এমনই সব ব্যতিক্রমী আয়োজন।এ বছর ‘বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী)’ বিভাগে তিনি অর্জন করেছেন ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ‘এ-০৮৪’ নম্বর স্টলটি সাজানো হয়েছে রঙিন সব হস্তশিল্প ও গৃহসজ্জার সামগ্রী দিয়ে।
লাল, নীল, হলুদ ও সবুজের উজ্জ্বল ব্যবহারে প্রতিটি পণ্যেই ফুটে উঠেছে দেশীয় সংস্কৃতি, লোকশিল্প ও নস্টালজিয়ার ছোঁয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।