ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটুকু সম্ভব সেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মালিগাছা, পাবনা, ২২ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটুকু সম্ভব সেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মালিগাছা, পাবনা, ২২ নভেম্বর ২০২৬ঝড়–জলোচ্ছ্বাস হয়নি, কারও জান যায়নি। অবশ্য সে জন্য আগের মতো এখনো কেউ ক্রেডিট বা কেরামতি নিতে বলে বসেনি ‘আমাদের প্রস্তুতি দেখে আকভান রণে ভঙ্গ দিয়েছে’। তবে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির ফাঁদে আমাদের যে সাড়ে সর্বনাশ হয়েছে, তার আলামত ক্রমে স্পষ্ট হচ্ছে।
সাংঘাতিক সব খবর আসছে সাতক্ষীরার তালা, ফেনী, ভোলা, রাজবাড়ী, বরগুনার আমতলী এবং সুন্দরবন–সংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনপদ থেকে। কোথাও মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কোথাও ধান ডুবে গেছে পানিতে, কোথাও শীতের সবজির বীজতলা, আবার কোথাওবা পেঁয়াজ বীজতলা, আলুখেত ভেসে গেছে। এক রাজবাড়ীতেই তিন–চার হেক্টর পেঁয়াজ বীজতলা পানিতে তলিয়ে গেছে বলে জেলা কৃষি দপ্তর আন্দাজ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চার দিনে (১৯–২২ নভেম্বর) পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক যে প্রতিবেদন করেছে, তাতে দেখা যায় ২০ জেলার ২৪ হাজার ৮১৮ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।এ ছাড়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শুঁটকি উৎপাদন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।