advertisement
advertisement

আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে

আফ্রিকার বিস্তৃত খনিস সম্পদের দিকে আগে থেকেই নজর রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার

advertisement

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কোবাল্টের খনি, মালির লিথিয়ামের মজুত কিংবা নাইজারের ইউরেনিয়ামের ভান্ডার—আফ্রিকার বিভিন্ন দেশে থাকা বিপুল পরিমাণ খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।গুরুত্বপূর্ণ বেশ কিছু খনিজ সম্পদের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় আধিপত্য করছে চীন। অন্যদিকে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে আফ্রিকায় প্রভাব বাড়াচ্ছে রাশিয়া।

বিশেষ করে সাহেল অঞ্চলের দেশগুলোতে মস্কোর উপস্থিতি বেড়েছে। আর কূটনীতি, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আফ্রিকার খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র।এই প্রতিযোগিতা শুধু খনির দখল বা খনিজ উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নেই।

খনিজ সম্পদ পরিবহনে ব্যবহৃত বন্দর, রেলপথ ও বাণিজ্যিক করিডর নিয়েও চলছে প্রভাব বিস্তারের লড়াই।তবে নিজেদের কাছে থাকা খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে পরাশক্তিগুলোর এই প্রতিযোগিতা থেকে আফ্রিকার দেশগুলো আসলে কতটা লাভবান হবে, সেটাই বড় প্রশ্ন হিসেবে হাজির হয়েছে।আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে এত আগ্রহ কেনআফ্রিকায় কোবাল্ট, লিথিয়াম, তামা ও ইউরেনিয়ামের বিপুল মজুত রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর