advertisement
advertisement

বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহারসামগ্রী তুলে দেন। ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬

advertisement

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৬ জনকে এই সংবর্ধনা দেওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট এবং বিমানবাহিনীর অন্য সদস্যদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁদের প্রাপ্য সম্মানের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহারসামগ্রী দেন এবং স্বাগত বক্তব্য দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর