প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান
গান, কবিতা, নৃত্য আর প্রাণবন্ত আড্ডায় উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে উদ্যাপিত হয় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১১ নভেম্বর বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর বন্ধুসভা। বন্ধু, শুভানুধ্যায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুসভার উপদেষ্টারা মঞ্চে উঠে প্রথম আলো সম্পর্কে নিজেদের অনুভূতি, ভালো লাগা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রত্যেকেই সংক্ষেপে প্রথম আলোর দীর্ঘ পথচলা, সমাজে এর ভূমিকা এবং মানুষের সঙ্গে পত্রিকাটির সম্পর্ক নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেন।
তাঁদের কথায় উঠে আসে ২৮ বছর ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রথম আলোর মাথা উঁচু করে এগিয়ে চলার গল্প।অনুষ্ঠানে উপস্থিতির একাংশঅতিথিদের শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে ফাঁকে চলতে থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।