advertisement
advertisement

মৃত্যুর দৃশ্যধারণের আগেই অভিনেতা সোহেল খানের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
মৃত্যুর দৃশ্যধারণের আগেই অভিনেতা সোহেল খানের মৃত্যু

অভিনেতা সোহেল খান। ছবি: ফেসবুক থেকে

advertisement

‘নসীব’ সিনেমায় সোহেল খান অভিনীত চরিত্রটির মৃত্যু হওয়ার কথা ছিল। সেই দৃশ্যের শুটিংয়ের আগেই অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, চরিত্রটির মৃত্যুর দৃশ্যসহ সোহেল খানের আরও তিন-চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল। সেগুলোর কাজ শেষ করে দুই-তিন দিনের মধ্যে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়।

বলিউড অভিনেতা মুকেশ ঋষি ও বাপ্পারাজের সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করেছিলেন সোহেল খান। মঙ্গলবারও (২৪ নভেম্বর) তাঁর শুটিংয়ের সূচি ছিল। সহকর্মীদের সঙ্গে সকালে নাশতাও করেছিলেন তিনি।

সেটে যাওয়ার প্রস্তুতি নিতে নিজের কক্ষে ফেরার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যুমুকেশ ঋষি ও মুকিত জাকারিয়ার সঙ্গে নাশতার টেবিলে সোহেল খান, ছবিটি গতকাল সকালে তোলানাশতার পর নিজের কক্ষে ফেরেনমোহাম্মদ ইকবাল জানান, সকালে নাশতা সেরে মেকআপ নেওয়ার জন্য বগুড়ার মম ইন হোটেলে নিজের কক্ষে যান সোহেল খান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর