advertisement
advertisement

খাবার রান্না করে বাদল ফরাজির জন্য অপেক্ষা, পুলিশ সঙ্গে থাকায় মন খারাপ পরিবারের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
খাবার রান্না করে বাদল ফরাজির জন্য অপেক্ষা, পুলিশ সঙ্গে থাকায় মন খারাপ পরিবারের

ছেলে বাদল ফরাজির অপেক্ষায় মা শেফালী বেগম। আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাটের মোংলায় নিজ বাড়িতে

advertisement

দীর্ঘ ১৮ বছর পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন বাদল ফরাজি। ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে হত্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাঁর।

প্রায় ১০ বছর ভারতের কারাগারে এবং আট বছরের বেশি সময় বাংলাদেশের কারাগারে কাটানোর পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারালো মুক্তি পাওয়ার পর বাদল ফরাজিকে নিয়ে বাগেরহাটের মোংলায় তাঁর বাড়ির উদ্দেশে রওনা হয় পুলিশ।

তাঁকে কাছে পাওয়ার অপেক্ষায় পরিবারের সদস্যরা।তবে দীর্ঘদিন পর বাদল ফরাজিকে এক মাসের মতো কাছে পাওয়ার আনন্দের মধ্যেও স্বজনদের মনে রয়েছে আক্ষেপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর