advertisement
advertisement

৩০০ ফুটে ‘ডাকাতির’ ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
৩০০ ফুটে ‘ডাকাতির’ ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল

লাঠিসোঁটা হাতে প্রাইভেট কারটিতে ভাঙচুর করতে আসছেন কয়েকজন যুবক। গাড়িটির ভেতর থেকে ধরা পড়া এই দৃশ্যকে ডাকাতির চেষ্টা বলে প্রচার করা হয়

advertisement

রাজধানীর ৩০০ ফুট সড়ক। মধ্যরাতে সড়কের একটি চেকপোস্টে কয়েকজন যুবক একটি প্রাইভেট কার আটক করার চেষ্টা করছেন। গাড়িটি না থামানোয় বাইরে থেকে যুবকেরা লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করছেন। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা চিৎকার করে ভাঙচুর না করার আকুতি জানাচ্ছেন। একপর্যায়ে গাড়িটি চেকপোস্টে না থেমে দ্রুত গতিতে চলে যায়। গতকাল সোমবার দিবাগত রাত থেকে ৩০০ ফুট সড়কের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ‘৩০০ ফুট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’শুধু সামাজিক যোগাযোগমাধ্যমই নয়, দেশের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমেও ভিডিওটি ডাকাতির ঘটনা বলে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কে গভীর রাতে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গাড়ির ড্যাশক্যামে ধারণ করা ভিডিওতে তাদের তৎপরতার দৃশ্য ধরা পড়েছে।

তবে ঘটনাটি কবে ও কখন ঘটেছে, সে বিষয়ে প্রতিবেদনগুলোতে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।কিছুদিন ধরে গোপালগঞ্জ ও নড়াইলের সহিংসতার ঘটনা, পোশাকশ্রমিকদের মজুরির দাবিতে অস্থিরতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর