advertisement
advertisement

রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

‘রামায়ণ’-এর পোস্টার থেকে। আইএমডিবি

advertisement

মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। এবার ছবির নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। সংগঠনটির অভিযোগ, ছবিতে বাল্মীকি রামায়ণের মূল কাহিনি বিকৃত করা হয়েছে। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামায়ণ’।

ছবির বিরুদ্ধে অভিযোগ করেছেন হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকর। মুম্বাইয়ের মুলুন্ড পশ্চিম থানায় তিনি এই অভিযোগ করেন। তাঁর দাবি, মতপ্রকাশের স্বাধীনতার নামে মূল বাল্মীকি রামায়ণের কাহিনি বিকৃত করা হয়েছে।কোন বিষয়গুলো নিয়ে আপত্তিসংগঠনটির দাবি, ‘রামায়ণ’ শুধু বিনোদনের বিষয় নয়, কোটি কোটি হিন্দুর বিশ্বাস ও জীবনবোধের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মহাকাব্য।

অথচ ছবিতে অত্যাচারী রাবণকে দরিদ্রদের জন্য সোনার বাড়ি তৈরি করে দেওয়া, শোষিত মানুষের ত্রাণকর্তা এবং নারীদের সম্মান রক্ষাকারী হিসেবে দেখানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর