advertisement
advertisement

বাজারে নতুন গর্ভনিরোধক এনেছে ইনসেপ্‌টা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
বাজারে নতুন গর্ভনিরোধক এনেছে ইনসেপ্‌টা

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে নতুন এই গর্ভনিরোধক বাজারে আনার কথা জানায় ইনসেপ্‌টা। ২৪ নভেম্বর

advertisement

নারীদের জন্য নতুন গর্ভনিরোধক বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস। মেডোজেন সাবকিউ নামের গর্ভনিরোধক ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে দিতে হয়। প্রসূতি রোগবিশেষজ্ঞরা মনে করছেন, গর্ভনিরোধকটি নারীদের ব্যবহারবান্ধব। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে নতুন এই গর্ভনিরোধক বাজারে আনার কথা জানায় ইনসেপ্‌টা।

মূল গর্ভনিরোধকটি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। ইনসেপ্‌টা প্রথম জেনেরিক হিসেবে এটি বাজারে এনেছে।গর্ভনিরোধকটির বিষয়ে মূল উপস্থাপনায় প্রজনন স্বাস্থ্যবিশেষজ্ঞ ও ঢাকা ফার্টিলিটি সেন্টারের ক্লিনিক্যাল ডিরেক্টর অধ্যাপক মারুফ সিদ্দিকী বলেন, ডায়াবেটিস রোগী যেভাবে ইনসুলিন দেন, মেডোজিন সাবকিউ ঠিক সেভাবেই ত্বকের নিচে দিতে হয়। ব্যবহার সহজ।

নারীদের জন্য প্রচলিত বিভিন্ন ধরনের গর্ভনিরোধকের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কিছু ক্ষেত্রে নারী অস্বস্তি বোধ করেন, কোনো কোনোটা ব্যথার কারণ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর