ফাস্টফ্লোআপের নতুন উদ্যোগ ‘ফ্লোটিচ’। শিক্ষকদের দক্ষতার স্বীকৃতিতে সেরা তিনজনের জন্য থাকছে মোট ১ লাখ টাকার পুরস্কার
আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য যাঁরা পড়ান, সেই শিক্ষকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ফাস্টফ্লোআপ টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো নেওয়া প্রতিষ্ঠানটির নতুন এই উদ্যোগের নাম ‘ফ্লোটিচ’ (FlowTeach)। যেখানে আইইএলটিএস, পিটিই, জিআরই, জিম্যাট ও টোফেলের শিক্ষকেরা নিজেদের শিক্ষাদানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
‘ফ্লোট্যাংক’, ‘এসডিএলসি’ ও ‘জব রেডি প্রোগ্রাম’–এর পর এটি ফাস্টফ্লোআপের নতুন উদ্যোগ। শিক্ষকদের দক্ষতার স্বীকৃতিতে সেরা তিনজনের জন্য থাকছে মোট এক লাখ টাকার পুরস্কার। আয়োজকদের দাবি, বাংলাদেশের টেস্ট-প্রিপারেশন শিক্ষকদের জন্য এ ধরনের বিশেষ প্রতিযোগিতা এটি।
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বিভিন্ন প্রতিযোগিতা থাকলেও শিক্ষকদের নিজস্ব দক্ষতা, সৃজনশীলতা ও শিক্ষাদানের পদ্ধতিকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন।প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষকদের নির্দিষ্ট বিষয়ের ওপর ভিডিও লেকচার তৈরি করে জমা দিতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।