advertisement
advertisement

কংক্রিটের নগরে এখনো টিকে আছে যে বন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
কংক্রিটের নগরে এখনো টিকে আছে যে বন

২০৮ একরজুড়ে সবুজের এক ব্যতিক্রমী আশ্রয় জাতীয় উদ্ভিদ উদ্যান। মিরপুর, ১৩ অক্টোবর

advertisement

চারদিকে গাছ আর গাছ। কোথাও বিশাল বৃক্ষের ছায়া আর জলাশয়। কোথাও নানা রঙের ফুল। পাখির ডাকের সঙ্গে মিশে আছে পাতার মর্মর। অথচ জায়গাটি রাজধানী ঢাকার মিরপুরে। কংক্রিটের নগরীতে এমন সবুজের দেখা মেলা ভার। জাতীয় উদ্ভিদ উদ্যানে ঢুকলে মনে হয়, শহরের ভেতরেই যেন এক টুকরা বন। গত ১৩ অক্টোবর উদ্যানের একটি নার্সারিতে কথা হয় মালি আবদুল আলিমের সঙ্গে। ৩৫ বছর ধরে এখানে কাজ করছেন তিনি।

উদ্যানের কী কী গাছ আছে, জানতে চাইলে হেসে বললেন, ‘কোন গাছ নেই, তাই বলেন। সব ধরনের গাছই এখানে পাবেন। ঢাকা শহরে এখনো গাছগাছালিতে ভরা এমন একটা জায়গা টিকে আছে।’ আবদুল আলিমের মতো উদ্যানের নিয়মিত কর্মীদের কাছে জায়গাটি পরিচিত। প্রতিদিন এখানে আসেন অনেক মানুষ। কেউ গাছপালা দেখতে, কেউ একটু বিশ্রাম নিতে।

শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটাতেই তাঁদের এই আসা।রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রধান ফটকরাজধানী ঢাকা ক্রমেই পরিণত হচ্ছে কংক্রিটের নগরীতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর