advertisement
advertisement

বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার

গোলের পর জুড বেলিংহামের উদ্‌যাপন। গতকাল রাতে পিএসভির বিপক্ষে

advertisement

জোসে মরিনিওর সংবাদ সম্মেলনে উত্তর রয়েছে এ প্রশ্নের। পিএসভিকে ৫–১ গোলে হারানোর পর রিয়াল মাদ্রিদের কোচ বলেছেন, ‘আমার কাছে সে বিশ্বের সেরা মিডফিল্ডার। সে ১০ নম্বর হিসেবে খেলতে পারে, ৮ নম্বর হিসেবে–ও পারে। যে কারণে ব্যালন ডি’অরের আলোচনায় ওর সেরা দশে না থাকাটা একটা কেলেঙ্কারি।’মরিনিও এ কথা বলেন গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে জয়ের পর।

গত ২৬ অক্টোবর দেওয়া সর্বশেষ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় বেলিংহামের শীর্ষ দশে জায়গা না পাওয়া নিয়ে তখনই আলোচনা হয়েছিল। পিএসভির বিপক্ষে ইংলিশ মিডফিল্ডারের অবিশ্বাস্য গোলের পর কথাটা ভরা মজলিশেই বলে ফেলেন মরিনিও।বেলিংহামের গোল নাকি গোলটি দেখে রাফায়েল নাদাল এবং তাঁর ছেলের উদযাপন—কোনটি বেশি সুন্দর? তা নিয়েও আলোচনা হতে পারে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল তখন ১–১ গোলে সমতায়।

বক্সের বাইরে বল পেয়ে শূন্যের ওপরই প্রথম দুই টাচে ভলি করার মতো সুবিধাজনক পজিশন বের করে নেন বেলিংহাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর