advertisement
advertisement

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরীফুল’ স্লোগান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরীফুল’ স্লোগান

চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। গতকাল রাতে

advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ক্যাম্পাসে ‘বয়কট’ ঘোষণা করে স্লোগান দেন তাঁরা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থা নিরসনের বিষয়ে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত নেন। সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।চুয়েটে শাটডাউন: ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন নতুন উপাচার্যমিছিলে থাকা শিক্ষার্থীদের একজন চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর