advertisement
advertisement

ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের...

মঙ্গলবার সকালে অভিনেতা সোহেল খান মারা গেছেন

advertisement

বগুড়ায় বৃষ্টিভেজা শুক্রবার রাতে সোহেল খানের সঙ্গে আড্ডা জমেছিল। সিনেমা, সহশিল্পীদের জীবনসংগ্রাম আর পরিবারের গল্প করতে করতে রাত গড়িয়েছিল প্রায় ১২টা পর্যন্ত। বিদায়ের আগে বলেছিলেন, ‘এবার বিশ্রাম নেব।’ মঙ্গলবার সকালে এল তাঁর মৃত্যুসংবাদ।শুক্রবার রাত সাড়ে আটটা। বগুড়ায় বৃষ্টি হচ্ছে। বলিউড অভিনেতা মুকেশ ঋষির সাক্ষাৎকার নিতে মম ইন হোটেলে যাচ্ছিলাম। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় এসেছেন তিনি।

পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে আগেই সময় ঠিক করা ছিল। আমার সঙ্গে ছিলেন বগুড়ার তরুণ সাংবাদিক সজল শেখ।হোটেলে পৌঁছাতে মিনিট দুয়েক দেরি হয়ে গেল। ততক্ষণে পরিচালক শুটিং ইউনিট নিয়ে বগুড়ার বিসিএল গ্লাস ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়েছেন। সঙ্গে মুকেশ ঋষিও। ফোনে পরিচালক মজা করে বললেন, ‘শুটিং সেটে দুই মিনিট অনেক মূল্যবান। কাল সকালে আসেন। নাশতার পর মুকেশের সঙ্গে বসিয়ে দেব।’মনটা একটু খারাপ হলো। বাইরে তখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে।

হোটেলের লবিতে গিয়ে দেখি, অভিনেতা সোহেল খানের সঙ্গে আড্ডা দিচ্ছেন মম ইনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জোসেফ এল গোমেজ, রাকিবুল ইসলামসহ কয়েকজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর