advertisement
advertisement

বিএনপি কর্মী হত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান কারাগারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
বিএনপি কর্মী হত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান কারাগারে

আবুল হাসান

advertisement

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিএমপির ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল এসআরবি-১১ কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে ঢাকায় নিয়ে আসে। পরে তাঁকে ২০২২ সালের রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আবুল হাসান এসআরবি-১১ ব্যাটেলিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

তবে ২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর