advertisement
advertisement

ইউক্রেনকে হামলার পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে: হুমকি পুতিনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
ইউক্রেনকে হামলার পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে: হুমকি পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করার পরও রাশিয়ার তেল শোধনাগারগুলোয় হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

এমন অভিযোগ তুলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে পাল্টা জবাব দেওয়া এখন ‘অনিবার্য’।গতকাল মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্যেষ্ঠ তেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘আমরা দেখছি, মার্কিন প্রেসিডেন্টের আহ্বান ও সরাসরি অনুরোধ সত্ত্বেও কিয়েভের শাসকগোষ্ঠী আমাদের তেল শোধনাগারগুলোয় হামলা চালিয়ে যাচ্ছে। এ ধরনের হামলা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনুরোধ করেছিলেন।

কিন্তু কিয়েভ সেই পরামর্শ উপেক্ষা করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর