মোহাম্মদ নবী এবং তাঁর ছেলে হাসান ইসাখিল। ছবিটি এ বছর বিপিএলে তোলা
আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তাঁর ছেলে হাসান ইসাখিল নাম লিখিয়েছেন আইপিএল ২০২৭-এর নিলামে। দুজনই যদি শেষ পর্যন্ত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান, তাহলে আইপিএলের ইতিহাসে একই নিলামে নাম তোলা প্রথম বাবা-ছেলে জুটি হবেন তাঁরা।বাবা-ছেলের ভিত্তিমূল্য অবশ্য এক নয়। ৪১ বছর বয়সী মোহাম্মদ নবী নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি। আর তাঁর ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলাম। তার আগে নবী ও তাঁর ছেলের নিবন্ধন ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।আইপিএলে মোহাম্মদ নবী অবশ্য পরিচিত মুখ। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এ প্রতিযোগিতায় অভিষেক তাঁর। পরে খেলেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও। আইপিএলে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে করেছেন ২১৫ রান, নিয়েছেন ১৫ উইকেট।
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অভিজ্ঞ এই ক্রিকেটার নিলামে দলগুলোর বিবেচনায় থাকতে পারেন।মাঠে নবীর মুখোমুখি হয়েছেন তাঁর ছেলে ইসাখিলঅন্যদিকে ছেলে হাসানের সামনে আইপিএলে পা রাখার প্রথম সুযোগ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।