advertisement
advertisement

গান-কবিতা-নৃত্যে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন রাজবাড়ীতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
গান-কবিতা-নৃত্যে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন রাজবাড়ীতে

রাজবাড়ীতে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে সংগীত পরিবেশনা

advertisement

কয়েক দিনের বৈরী আবহাওয়া পেরিয়ে আকাশে দেখা দিয়েছে সোনালি রোদের ঝিলিক। এমন স্নিগ্ধ পরিবেশে ২৪ নভেম্বর সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ভরে ওঠে গান, কবিতা আবৃত্তি, নৃত্য আর প্রাণের উচ্ছ্বাসে।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী বন্ধুসভা। বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক।বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার বন্ধু রাজ্জাকুল আলম রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ এবং মুক্ত আনন্দ রাজবাড়ীর সাধারণ সম্পাদক ও বন্ধুসভার বন্ধু অজয় দাস তালুকদার।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার সুজয় কুমার সাহা, রাজবাড়ী গহন থিয়েটারের পরিচালক অনুপ কুমার ঘোষ, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, বন্ধুসভার সদস্য, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর