লিবিয়ার বেনগাজি বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় ডু্বে যায় রুশ যুদ্ধজাহাজ
কিয়েভ থেকে ১ হাজার ৩০০ মাইলেরও (২ হাজার ২০০ কিমি) বেশি দূরে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে নোঙর করা রাশিয়ার একেবারে নতুন একটি যুদ্ধজাহাজে সপ্তাহান্তে ইউক্রেনের নাটকীয় ও সফল ড্রোন হামলাটি আরও একবার প্রমাণ করল, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন নিয়ন্ত্রণহীনভাবে বিস্তৃত ও তীব্রতর হচ্ছে।গত সপ্তাহে বাল্টিক সাগরে একটি রুশ মালবাহী জাহাজ অকেজো করে দেওয়ার ঘটনার পরপরই যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার এই ঘটনা ঘটল; এর আগে কৃষ্ণ সাগর অঞ্চলে তেলবাহী ট্যাংকার এবং রুশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিতেও হামলা চালিয়েছিল ইউক্রেন।অন্যদিকে, গত সপ্তাহে ন্যাটো সদস্য পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে।
কিয়েভে পশ্চিমা কূটনৈতিক কম্পাউন্ডগুলোতে ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগও উঠেছে মস্কোর বিরুদ্ধে। সাইবার হামলার মতো উসকানিমূলক ও ধ্বংসাত্মক রুশ ‘হাইব্রিড যুদ্ধ’ কার্যক্রমও এখন ইউরোপজুড়ে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।প্রায় পাঁচ বছরের বিরামহীন লড়াইয়ের পর, ইউক্রেন যুদ্ধটি বাইরের দর্শকদের কাছে একঘেয়ে ও গা-সওয়া বিষয়ে পরিণত হয়েছে।
এই জটিল পরিস্থিতি থেকে শান্তিপূর্ণ উত্তরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া অসংখ্য আধাখেঁচড়া ও দায়সারা প্রচেষ্টার শোচনীয় ব্যর্থতা এখন আর কোনো খবরই নয়।লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে ইউক্রেন কী বার্তা দিল ট্রাম্প যেভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিচ্ছেনযুদ্ধটি অত্যন্ত...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।