advertisement
advertisement

নড়াইলসহ সাত জেলার এসপি বদল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
নড়াইলসহ সাত জেলার এসপি বদল

বাংলাদেশ পুলিশ লোগো

advertisement

হামলায় বিএনপির দুই নেতা নিহত এবং এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আলোচিত নড়াইলে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। নড়াইলের সঙ্গে আরও ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার মধ্যেই পাঁচটিই সীমান্তবর্তী।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর মধ্যে পুলিশ সুপার পদে এ পরিবর্তন আনা হলো।আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন করে এসপি নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে।

২৫তম বিসিএসের কর্মকর্তা তৌহিদুল আরিফ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণের উপ কমিশনারের দায়িত্বে ছিলেন।এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি, এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার এসপি, গাইবান্ধার এসপি জসিম উদ্দীনকে ফেনীর এসপি, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার এস...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর