advertisement
advertisement

খুলনা থেকে ফিরে অসুস্থ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
খুলনা থেকে ফিরে অসুস্থ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন

মামুনুর রশীদ

advertisement

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।মামুনুর রশীদের অসুস্থতার খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ। আজ বুধবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন তিনি।

মামুনুর রশীদের সঙ্গে কথাও হয়েছে তাঁর। অনিমেষ আইচ প্রথম আলোকে বলেন, ‘তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। কথাবার্তা স্বাভাবিক। তবে শরীরে অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করছে। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন।’৭৬ বছরের আমি ১৯ বছরের তরুণ : মামুনুর রশীদজানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে খুলনায় একটি উৎসবে অংশ নিতে গিয়েছিলেন মামুনুর রশীদ। সেখান থেকে ফেরার পরদিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর পর থেকে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর