মৌমাছিরা কেন ষড়ভুজ বানায়? উত্তর খুঁজতে গণিতবিদদের লেগেছে প্রায় দুই সহস্রাব্দমৌমাছিরা কি গণিত জানেপ্রশ্নটা হাস্যকর শোনালেও ভাবার মতো। একটি মৌচাক কেটে সামনে ধরলে চোখে পড়ে হাজার হাজার ছোট ষড়ভুজ কোষ, একটির গায়ে আরেকটি, মাঝে একটুও ফাঁক নেই। স্কেল, কম্পাস বা নকশা ছাড়া মৌমাছিরা এ কাজ করে কীভাবে? আর ষড়ভুজই কেন? বৃত্ত, বর্গ বা ত্রিভুজ হলে কী ক্ষতি হতো? এই সহজ প্রশ্নের পূর্ণ উত্তর মিলেছে মাত্র ১৯৯৯ সালে।
চলো, সেই গল্প শুনি।∎ ফাঁক না রেখে মেঝে ভরানোমৌচাকের কোষ এমন আকারের হতে হবে, যা পাশাপাশি বসালে কোনো ফাঁক থাকে না। গণিতে এর নাম টাইলিং; ঘরের মেঝেতে টাইল বসানোর সমস্যাই এটি।সব বাহু আর সব কোণ সমান, এমন (সুষম) বহুভুজের মধ্যে মাত্র তিনটি এই কাজ পারে।
কারণটা কোণের হিসাবে: একটি বিন্দুতে যে আকারগুলো মেলে, তাদের কোণ যোগ করে ঠিক ৩৬০° হতে হবে।∎ সমবাহু ত্রিভুজের কোণ ৬০°; একটি বিন্দুতে ৬টি মিলে ৩৬০°।∎ বর্গের কোণ ৯০°; ৪টি মিলে ৩৬০°।∎ সুষম ষড়ভুজের কোণ ১২০°; ৩টি মিলে ৩৬০°।সুষম পঞ্চভুজের কোণ ১০৮°।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।