খালি চোখে সহজে দেখা যায় না বা সাধারণ নজর এড়িয়ে যায়, এমন অনেক ছোট বিষয় ও মুহূর্ত ক্যামেরার ফ্রেমে ফুটিয়ে তোলে ম্যাক্রো ও ক্লোজ-আপ ফটোগ্রাফি। এই ধরনের সূক্ষ্ম ও অসাধারণ ছবিগুলোকে সম্মান জানাতে প্রতিবছর ‘ক্লোজ-আপ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অষ্টম বারের মতো বিশ্বের সেরা ম্যাক্রো, মাইক্রো ও ক্লোজ-আপ ছবিগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজিত হয়েছে ক্লোজ-আপ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতা।
এবারের আসরে রেকর্ডসংখ্যক ১৫ হাজার ৩৮৮টি ছবি জমা পড়েছে। দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর এখান থেকে ১১টি বিভাগে মোট ৫৯টি ছবিকে শর্টলিস্ট করা হয়েছে।এই প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী কে হচ্ছেন, তা ২০২৭ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গ্র্যান্ড প্রাইজ হিসেবে বিজয়ী পাবেন ২ হাজার ৫০০ পাউন্ড নগদ অর্থ, যা বাংলাদেশি মুদ্রায় চার লাখ টাকার বেশি।
সঙ্গে পাবেন অফিসিয়াল ট্রফি, বিশ্বজুড়ে মিডিয়া কাভারেজ এবং প্রায় ১ হাজার ৩৫০ পাউন্ড মূল্যের ‘দ্য ম্যাক্রো কিট’।এবারের আসরের শর্টলিস্টে থাকা ছবিগুলো থেকে বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য বাছাই করা ৭টি নজরকাড়া ছবি ও সেগুলোর পেছনের গল্প তুলে ধরা হলো।ঝুলন্ত ক্যামেলিয়নপর্তুগালের আলগার্ভ অঞ্চলের উপকূলীয় বালিয়াড়িতে গ্রীষ্মের শেষ দিকে প্রচুর গিরগিটির ছানা দেখা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।