যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে সেনাবাহিনীর বিস্ফোরণে বাতাসে ছড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ। আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্ট এলাকায়, ২৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি ছোট কৃষিপ্রধান শহরে মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক। বুধবার বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী। এতে বিস্ফোরণস্থল থেকে ১২০ কিলোমিটারের বেশি দূরের বাতাসে বিষাক্ত সিসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।মার্কিন সেনাবাহিনীর দাবি, বিস্ফোরকগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সেগুলো কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও সম্ভব ছিল না।
বিস্ফোরণের পর বিষাক্ত সিসা কণা ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল।কর্মকর্তারা জানান, লেড অ্যাজাইড নামের বিস্ফোরক পদার্থগুলো ৬৮টি ড্রামে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে সংরক্ষণের কারণে নষ্ট হয়ে যাওয়া এই পদার্থের পুরোটাই ছিল যুক্তরাষ্ট্রের মজুতভান্ডারের অংশ।
এগুলো যেকোনো সময় নিজে থেকেই বিস্ফোরিত হওয়ারও ঝুঁকি ছিল।বিস্ফোরকগুলো ১৫ বছরের বেশি সময় ধরে আইওয়ার মিডলটাউন শহরের আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে সংরক্ষিত ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।