বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে হতে যাচ্ছে ১৭ হাজার টাকা। প্রতি ডলার ১২৪ টাকা ধরে হিসাব করলে শ্রমিকের ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ ডলার, যা এত দিন ছিল প্রায় ১০১ ডলার। তার মানে, মজুরি বাড়ছে প্রায় ৩৬ ডলার।বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ। যদিও শ্রমিকের মজুরি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে।
তবে গতকাল মঙ্গলবার ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পর বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। ডলারের হিসাবে বাংলাদেশের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি এখন ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি।২০২৩ সালের ডিসেম্বরে যখন তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়, তখন ডলারের বিনিময় হার ছিল ১১০ দশমিক ৫০ টাকা। সেই হিসাবে ন্যূনতম মজুরি দাঁড়ায় ১১৩ ডলার। তিন বছরের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ১২৪ টাকা।
অর্থাৎ ডলারের হিসাবে এখন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১০১ ডলার।বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম শীর্ষ ক্রেতা সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী, তুরস্কে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৬৭ মার্কিন ডলার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।