advertisement
advertisement

‘ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, হালাল লেনদেনও ইবাদত’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
‘ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, হালাল লেনদেনও ইবাদত’

উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ

advertisement

আমাদের সমাজে অনেক ধর্মপ্রাণ মানুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজানে রোজা রাখেন, দান-সদকাও করেন। কিন্তু ব্যবসা-বাণিজ্য, চাকরি কিংবা আর্থিক লেনদেনের বেলায় এসে অনেকেই দ্বিধায় পড়ে যান।অনেকেরই ধারণা, ধর্মের গণ্ডি বুঝি শুধু মসজিদ, তসবিহ আর ব্যক্তিগত কিছু আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ; আধুনিক অর্থনীতি বা আর্থিক লেনদেনের সঙ্গে ধর্মের সম্পর্ক কী?

অথচ ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জন ও সুদমুক্ত স্বচ্ছ লেনদেন ছাড়া কোনো ইবাদতই পূর্ণতা পায় না।মহানবী (সা.) সতর্ক করে বলেছেন, যে ব্যক্তির খাদ্য, পানীয় ও পোশাক হারাম উপার্জনে অর্জিত, দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করলেও আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয় না।

(সহিহ মুসলিম, হাদিস: ১০১৫)হালাল রিজিকের এই নিরন্তর লড়াই শুধু বাংলাদেশের মানুষের একার নয়; বরং পৃথিবীর নানা প্রান্তের মুসলিম সমাজই আজ সুদমুক্ত ও কল্যাণমুখী জীবনের পথ খুঁজছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর