নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি’র কর্মসূচি। আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সরকার ও জাতীয় সংসদের কাছে ছয় দাবি জানিয়েছে নারী সংগঠনগুলো। এর মধ্যে সংসদের কাছে নারী নির্যাতন প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রয়োজনীয় আইনি সংস্কার এবং সরকারের কাছে এই নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দাবি করেছে তারা।
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় আজ বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদের সামনে কর্মসূচি ডেকেছিল বিভিন্ন নারী সংগঠনের প্ল্যাটফর্ম ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি’।
তবে পুলিশের পক্ষ থেকে নিষেধ করার পর সেই কর্মসূচি হয় রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে নারীপক্ষের কার্যালয়ের সামনে।মানিক মিয়া অ্যাভিনিউর যে অংশে নারী সংগঠনগুলোর আয়োজনটি হওয়ার কথা ছিল, সেটি পুলিশের তেজগাঁও বিভাগের অধীন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।