বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জেলা বিএনপি বলছে, কার্যালয়ে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কার্যালয় থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় পরিত্যক্ত কাগজ ও ব্যানার পুড়িয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই থেকে তিনজন যুবককে আগুন দিতে দেখা যায়, যাতে কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়।
ওই ঘটনার পর বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানার পুলিশ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।