advertisement
advertisement

আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা 
বিলুপ্ত চেয়ে রিট

হাইকোর্ট

advertisement

জাতীয় সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ বা বিলুপ্তি চেয়ে রিট হয়েছে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী, সমমনা ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্তির আরজিও রয়েছে রিটে। নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন জুলাই যোদ্ধা আবেদনকারী হয়ে আজ বুধবার রিটটি করেন বলে জানান তাঁদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

রিটের প্রার্থনা অংশে দেখা যায়, কয়েকটি বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রিটের প্রার্থনা অনুসারে, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন (ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ এবং যে নামেই অভিহিত হোক না কেন, সম্পৃক্ত অন্য সংগঠন) সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সব সংগঠনের পক্ষ থেকে বা নামে প্রকাশিত পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং এগুলোর পুনঃপ্রকাশ কেন রোধ করা হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর