advertisement
advertisement

বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ

নিহত মিনাজ আহমেদ

advertisement

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমেছিল কিশোর। গোসলের এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে পানিতে ডুব দেওয়ার প্রতিযোগিতা করছিল সে। এরপর সে পানিতে তলিয়ে যায়। এ ঘটনার তিন ঘণ্টা পর পুকুরের ঘাটের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মিনাজ আহমেদ (১৪। সে সীমান্ত নামে এলাকায় পরিচিত।

সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সীমান্ত স্থানীয় ছনখোলা দরবেশের মাজার পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে পানিতে ডুব দেওয়ার প্রতিযোগিতা শুরু করে সে। এর মধ্যে হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে তার বন্ধুরা ও আশপাশের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।

তবে তার সন্ধান পাওয়া যায়নি।খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে কবিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর