advertisement
advertisement

দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি। আজ বুধবার ঢাকায় পরিকল্পনা কমিশনে

advertisement

যথাযথভাবে সরকারি প্রকল্পের ক্রয় পরিকল্পনা তৈরি করতে দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত করা হবে। এমনকি পর্যালোচনা সভায়ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ডেকে তাঁদের মতামত নেওয়া হবে। সব প্রকল্প নজরদারিতে আনতে বাড়ানো হবে লোকবল। প্রকল্পের রেড শিডিউল নিশ্চিতে তৈরি করা হবে নতুন সফটওয়্যার।

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয় জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি। একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি টাকা এবং প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোট টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২ হাজার ৩৯০ কোটি টাকা।

এদিন একনেক সভা থেকে দুটি প্রকল্প অধিকতর পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।জুনায়েদ আবদুর রহিম সাকি বলেন, রেড শিডিউলে সব জিনিসের দর থাকে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর