রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্ট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে
লোহার বারের ওপর দেওয়া হয়েছিল সোনালি রঙের প্রলেপ, দেখতে যেন সোনার বার। এগুলোকে প্রকৃত ‘সোনার বার’ বলে বিক্রি করা হয়। এই নকল সোনার বারসহ রাজশাহীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৪১টি নকল সোনার বার উদ্ধার করা হয়েছে।
পরে পরীক্ষা করে দেখা যায়, বারগুলোর সোনালি রঙের ভেতরে রয়েছে লোহা।গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।আজ বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির (৩৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়।
ওই অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।