জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন একদল শিক্ষার্থী। বুধবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাত সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তাঁরা।
এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম আবর্তন) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন। এ সময় অপরিচিত এক লোক রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তা রমজানের শরীরে লাগে।
পরে এ বিষয়ে ওই লোকের কাছে জানতে চাইলে আবারও রমজানকে মারধর করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।