advertisement
advertisement

পাহাড়ে আমন ধান কাটার ধুম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
পাহাড়ে আমন ধান কাটার ধুম

ভোরের কুয়াশা ভেদ করে কাস্তে ও দণ্ড নিয়ে সবুজ ধানখেতের মধ্য দিয়ে চলেছেন একদল কৃষক

advertisement

নভেম্বরের শেষ সপ্তাহে রাঙামাটির পাহাড়ের জনপদে আমন ধান কাটার ধুম। শিমুজ্জেছড়া ও কুদুকছড়ি হেডম্যান পাড়ার মাঠে মাঠে সোনালি ধানের শিষ নুয়ে পড়েছে। ভোরের কুয়াশা না কাটতেই কাস্তে আর বাঁশের কাঁধ-দণ্ড নিয়ে সবাই মাঠে নেমে পড়েন। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বেঁধে কাঁধে বা পিঠে বয়ে আনছেন। কেউ কুলায় ঝেড়ে ধান থেকে তুষ আলাদা করছেন। এখানে ধান কাটা কেবল একজনের কাজ নয়।

পরিবার, প্রতিবেশী আর পাড়ার মানুষ মিলে এটি একটি যৌথ উদ্যোগ। যন্ত্রের শব্দ আর ঐতিহ্যবাহী পদ্ধতি পাশাপাশি চলে আর পাড়াজুড়ে নতুন ধানের সুবাস ছড়িয়ে পড়ে।

সম্প্রতি তোলা ছবি।ভোরের কুয়াশা ভেদ করে কাস্তে ও দণ্ড নিয়ে সবুজ ধানখেতের মধ্য দিয়ে চলেছেন একদল কৃষক শিশিরভেজা পাকা ধানের শিষ নুয়ে পড়েছে ধান কেটে জমিতে সারি সারি আঁটি বেঁধে রাখা হয় ধানের আঁটি নিয়ে যাচ্ছেন এক তরুণ উঠানে ত্রিপল বিছিয়ে রাখা ধান বাঁশের ডালা দিয়ে ঝাড়া চলছে যন্ত্রের চাকা ঘুরছে, মুহূর্তে ধান থেকে চাল আলাদা হয়ে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর